সংস্থার নামঃ আইডিয়াল কল্যাণ সংস্থা
সংস্থার ঠিকানাঃ শালিখা রোড, আড়পাড়া. মাগুরা
সংস্থার প্রতিষ্ঠাকালঃ ১লা জানুয়ারী ২০০৯ইং
সংস্থার ফোন/ মোবাইলঃ ০১৭১২-৬৪৩৪২০
সংস্থার নিবন্ধন নং ও তারিখঃ মাগুরা-৭২২/২০১৯, ০৭/০৫/২০১৯ ইং (সমাজসেবা অধিদপ্তর)
সংস্থার সভাপতিঃ অলোক কুমার বসু
সংস্থার সাঃ সম্পাদকঃ মোঃ নাহিদুল ইসলাম
সংস্থার যোগাযোগকারীর নামঃ মোঃ ফিরোজ কবির (প্রধান সমন্বয়কারী)
মোবাইল নাম্বারঃ ০১৭১২- ৬৪৩৪২০
সংস্থার ধরণঃ স্থানীয়
সংস্থার কার্য এলাকাঃ মাগুরা জেলা ব্যাপী
সংস্থার ব্যাংক হিসাবের নামঃ আইডিয়াল কল্যাণ সংস্থা
সংস্থার ব্যাংক হিসাব নাম্বারঃ ০২০০০১৫৮৭২৪৪৪
ব্যাংকের নাম ও শাখাঃ অগ্রণী ব্যাংক লিমিটেড, আড়পাড়া, মাগুরা
সংস্থার ভিশনঃ সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকল প্রকার তথ্য, যোগাযোগ, প্রযুক্তিগত দিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা। যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের আর্ত-সামাজিক উন্নযনে সরকারের কাজের অংশীদার হতে পারে।
সংস্থার মিশনঃ মাগুরা জেলার বেকার যুবক ও নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে, নারীর ক্ষমতায়ন সৃষ্টির লক্ষে আধুনিক প্রযুক্তি বিকাশে কাঙ্খিত জনগোষ্ঠীকে সম্মানজনক প্লাটফর্মে এনে সংবাদ পত্র, রেডিও, টেলিভিশন , ইন্টারনেটের মাধ্যমে প্রচার করতে সহায়তা করা।
“আইডিয়াল কল্যাণ সংস্থা” একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। যা ১লা জানুয়ারী ২০০৯ইং তারিখে মাগুরা জেলার শালিখা উপজেলার “আড়পাড়া আইডিয়াল স্কুল”-এর ১৯৯৬ইং সালের এস.এস.সি ব্যাচের কয়েকজন বন্ধু মিলে “৯৬ প্লাস এ কে-অপারেটিভ সোসাইটি” নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ও সরকারীভাবে রেজিস্ট্রেশনের প্রয়োজনে ১০-০৬-২০১৮ইং তারিখে সংস্থার নামকরণ “আইডিয়াল কল্যাণ সংস্থা” করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন মাগুরা জেলা সমাজসেবা কার্যালয় হতে ০৭-০৫-২০১৯ইং তারিখে, মাগুরা-৭২২/২০১৯ নম্বর-এর মাধ্যমে নিবন্ধন লাভ করে। সমাজের আর্ত-পীড়িত ও অসহায় মানুষের সেবা প্রদান, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধীদের অংশ গ্রহণ নিশ্চিত করণে কাজ করা ও স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীদের এবং স্বল্প শিক্ষিত কিশোর, কিশোরী, বেকার যুবক ও নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ট্রেডে বিষয় ভিত্তিক আর্ত-সামাজিক উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণসহ কারিগরী প্রশিক্ষণ প্রদানে ব্যবস্থা, সমাজে জেন্ডার ইস্যু, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকপ্রথা, যৌন হয়রানির বিষয়ে মাধ্যমিক স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানে নারী ও পুরুষদের সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ, সমাজে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও সুশাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা ও আইনগত সহায়তা প্রদান করা এবং সরকারী সকল কর্মসূচির সাথে সমন্বয় করে কার্য সম্পাদন করে সমাজের আর্ত-পীড়িত ও অসহায় মানুষের মানসিক, আর্থিক এবং সামাজিকভাবে উন্নয়ন করায় সংস্থার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।