কার্যক্রম

সংস্থার ভবিষ্যৎ কার্যক্রমের বিবরণ:

১. বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু শ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে কাজ করা।
২. প্রাকৃতিক দূর্যোগ ও মহামারীতে অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও ত্রাণ বিতরণ।
৩. যৌন হয়রানি/ইভটিজিং সর্ম্পকে সচেতনতার জন্য শিক্ষার্থী ও অভিভাবদের সাথে মতবিনিময় করা এবং ১০৯ নাম্বার বিষয়ে ধারনা দেওয়া।
৪. জেন্ডার সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়নে কমিউনিটি পর্যায়ে কাজ করা।
৫. সাইবার ক্রাইম বা সাইবার বুলিং সম্পর্কে টিনেজ পর্যায়ে সচেতন করা ও জাতীয় হেল্প নাম্বার ৯৯৯ সকলকে জানান
৬. গরীব দুস্থদের মাঝে বৃক্ষ, শীত বস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচি গ্রহণ করা।
৭. সমাজে বিত্তহীন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কর্মসূচি গ্রহণ এবং হস্ত শিল্প/কুঠির শিল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা।
৮. দূর্যোগ মোকাবেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং কৃষি উন্নয়নে সহযোগিতা করা।
৯. সরকারি/ বেসরকারি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে সহায়তা করা।
১০. সরকারি কর্মসূচির সাথে সকল কর্মসূচির সমন্বয় করে কার্য সম্পাদন ও নানাবিধ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।
১১. কোভিড-১৯ এর সচেতনতা কার্যক্রম গ্রহণ করা ও কমিউনিটিতে বিবিধ উদ্যোগ গ্রহণ করা।
১২. বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা এবং পল্লী দারিদ্র্য বিমোচন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।