১. গরীব, অসহায় এতিম ও সুবিধাবঞ্চিতদের স্বল্প খরচে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করা।
২. মাধ্যমিক স্কুল গুলোতে বাল্যবিবাহ ও যৌন হয়রানি বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রমের ব্যবস্থা করা।
৩. শিক্ষা স্বাস্থ্য এবং পল্লী স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা।
৪. বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু শ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থী
ও অভিভাবক পর্যায়ে কাজ করা।
৫. যৌন হয়রানি/ইভটিজিং সর্ম্পকে সচেতনতার জন্য শিক্ষার্থী ও অভিভাবদের সাথে মতবিনিময় করা
এবং ১০৯ নাম্বার বিষয়ে ধারনা দেওয়া।
৬. জেন্ডার সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়নে কমিউনিটি পর্যায়ে কাজ করা।
৭. সাইবার ক্রাইম বা সাইবার বুলিং সম্পর্কে টিনেজ পর্যায়ে সচেতন করা ও জাতীয় হেল্প নাম্বার ৯৯৯ সকলকে জানান
৮. গরীব দুস্থদের মাঝে বৃক্ষ রোপন ও শীত বস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি গ্রহণ করা।
৯. সমাজে বিত্তহীন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কর্মসূচি গ্রহণ এবং হস্ত শিল্প/কুঠির শিল্প
গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা।
১০. দূর্যোগ মোকাবেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং কৃষি উন্নয়নে সহযোগিতা করা।
১১. সরকারি/ বেসরকারি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে অংশগ্রহণ করা।
১২. সরকারি কর্মসূচির সাথে সকল কর্মসূচির সমন্বয় করে তা বাস্তবায়ন করা।
১৩. কোভিড-১৯ এর সচেতনতা কার্যক্রম গ্রহণ করা ও কমিউনিটিতে বিবিধ উদ্যোগ গ্রহণ করা।
১/ ২৮/০৬/২০১৯ ফ্রি হার্ট ক্যাম্প-২০১৯
আনোয়ারা ডায়াগনস্টিক এর সহযোগীতায় আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্যোগে শালিখার সর্ব স্তরের নারী পুরুষের জন্য ফ্রি হার্ট ক্যাম্প এর আয়োজন করা হয়। উপস্থিত ডাঃ মোঃ মোহাইমিনুল হক সুমন (হৃদরোগ বিশেষজ্ঞ), ডাঃ মোঃ মাসুদ কবির, ডাঃ মোঃ আফজাল হোসেন
২/ ২৫/০৭/২০১৯ গরীব অসহায় মানুষের জন্য বিনামূল্যে ফলজ বৃক্ষ রোপনের ব্যবস্থা করা হয়।
৩/ ০২/০৬/২০১৯ গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদের নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ
৪/ ৩০/০১/২০২০ অটিজম স্বুলের শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে শৗত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
৫/ ১২/০৫/২০২০ কোভিড-১৯ এর সময়ে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ
৬/ ২৩/০৭/২০২০ বাল্যবিবাহ সচেতন করা হয় শিক্ষার্থীদের